ঢাল তলোয়ার নিয়ে টিভি চ্যানেলের অফিস আক্রমণ করলেন বছর ৩১ এর এক ব্যক্তি। চেন্নাইয়ের সাথিয়াম টিভি-র অফিসের তরফে প্রকাশ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। তাতে দেখা গেছে, ঢাল তলোয়ার নিয়ে অফিস ভাঙচুর করছেন এক যুবক। অফিসের কর্মী এবং সাংবাদিকদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করতেও দেখা গিয়েছে যুবককে।
৩১ বছরের ওই যুবকের নাম রাজেশ কুমার। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গিটারের বাক্সে তলোয়ার নিয়ে গুজরাটের নম্বর প্লেট দেওয়া এক গাড়িতে করে টিভি চ্যানেলের অফিসে এসেছিলেন ওই ব্যক্তি।