বিয়ের সাজেই মার্শাল আর্ট-এ চমকে দিলেন কনে, ভাইরাল হলো ভিডিও

Updated : Jul 02, 2021 12:06
|
Editorji News Desk

বিয়ের দিনে কনে একটু লাজ লজ্জা করবে, কম কথা বলবে আর লাজুক লাজুক হাসবে, এই হলো সমাজের চিরাচরিত প্রত্যাশা। তা আজকাল অবশ্য অনেকেই নিজের বিয়েও উপভোগ করেন, টরেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তা। তাই বলে বিয়ের আসরে মার্শাল আর্ট? তামিলনাড়ুর বছর ২২ এর কনে নিশা ঘটিয়েই ফেলেছেন সেই অঘটন। 

বিয়ের আচার অনুষ্ঠান মিটতে না মিটতেই তামিলনাড়ুর বিশেষ মার্শাল আর্ট সিলামবট্টম-এ চমকে দিয়েছে বিয়ের কনে। ব্যাস, সেই ভিডিও আপলোড হওয়ার পরই নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে তা। তা বিয়ের দিনে হঠাৎ মার্শাল আর্ট কেন করল নিশা? পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখা মেয়েটার মত, আত্মরক্ষার উপায় জানা সকলের প্রয়োজন, বিশেষ করে মেয়েদের। তাই সব ছক ভেঙে ফেলা বিয়ের দিনেই। নেটিজেনদের কাছ থেকে কিন্তু বেশ প্রশংসাই পাচ্ছে নিশা। 

Viral NewsMartial ArtsBride

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?