ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, পারমিট-সহ গাড়ির অন্য নথি নবীকরণের মেয়াদ বাড়াল কেন্দ্র। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত বছর ১ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয়ে যাওয়া অথবা চলতি বছরের ৩১ মার্চের মধ্যে যে নথির মেয়াদ শেষ হবে, সেগুলি জুন পর্যন্ত নবীকরণ করা যাবে।