একাধিক সন্তানের বাবামায়েরা বেশিদিন বাঁচেন। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গিয়েছে, দু’টি সন্তান আছে এমন পিতা-মাতা দীর্ঘদিন বাঁচেন! ১৯১১ থেকে ১৯২৫ সালের মধ্যে জন্ম নেওয়া পুরুষ ও মহিলা ও তাঁদের ছেলেমেয়েদের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে অদ্ভুত তথ্য। অন্য এক সমীক্ষায় দেখা যাচ্ছে, একটি সন্তান আছে এমন মায়ের তুলনায় বেশি বাঁচেন দুই সন্তানের মা! ওই একই সমীক্ষায় বাবার আয়ু বৃদ্ধিতে সন্তানের ভূমিকা থাকার প্রমাণও পাওয়া গিয়েছে। যে সকল মহিলা একাধিক সন্তান দত্তক নেন, তাদের আয়ু এক সন্তানের জন্ম দিয়েছেন এমন মায়ের তুলনায় বেশি হয়। দত্তক নেওয়া অভিভাবকদের আয়ুষ্কালের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে, ৪টি কিংবা ১টি বাচ্চাকে দত্তক নিয়েছেন এমন বাবা-মায়ের তুলনায় দু’টি বাচ্চাকে দত্তক নিয়েছেন এমন বাচ্চার অভিভাবকরা বেশিদিন বাঁচেন।