Bhawanipur by-election: 'প্রিয়াঙ্কা বাচ্চা মেয়ে, আবারও হারবে..\', প্রচারে কটাক্ষ ফিরহাদের

Updated : Sep 12, 2021 13:14
|
Editorji News Desk

রবিবাসরীয় সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), কার্তিক বন্দ্যোপাধ্যায়রা (Kartick Banerjee)। একইসঙ্গে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal) এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন ফিরহাদ।

ফিরহাদ বলেন, " বিজেপি একটা বাচ্চা মেয়েকে এনে দাঁড় করিয়ে দিয়েছে৷ এন্টালিতে হেরেছিল। আবার হারবে। কী করবে! প্রার্থী পাচ্ছে না।" দিলীপ সম্পর্কে তাঁর মন্তব্য, "দিলীপদা বন্ধু। ওঁর কোনও ভয় নেই। দেশ থেকে BJP উঠে গেলেও ওঁর কিছু হবে না। আমরা কিছু মনে রাখব না।"

এদিন ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন মমতার ভাই কার্তিক। বিকেলেও প্রচার করবে তৃণমূল।

Bhawanipur by-electionFirhad Hakim campaign at Bhawanipur

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর