দ্বিতীয় দফার নির্বাচন সংক্রান্ত নানাবিধ অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। শুক্রবার এক প্রতিনিধি দল গেল নির্বাচন কমিশনের দফতরে। প্রতিনিধি দলে রয়েছেন যশবন্ত সিনহা, দোলা সেন, সুব্রত মুখোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করেছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনে অভিযোগ জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিনই কমিশনে গিয়েছেন সংযুক্ত মোর্চার নেতারাও৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বিষয়ে তদন্তের জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেয় কমিশন। সেই তদন্তের রিপোর্ট কমিশনের কাছে জমা পড়েছে।