বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যের কড়া জবাব দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। বরানগরের বিধায়ক তাপস রায়ের কটাক্ষ, নির্বাচনে বিপর্যস্ত হয়েছে বিজেপি। তার পরেও তাদের হাতে কোনও ইস্যু নেই৷ তাই এই ধরনের ভয়ঙ্কর মন্তব্য করছেন বিজেপি নেতারা। রবিবার সকালে দিলীপ বলেন, "আমাদের হাতে ৭৫ জন বিধায়ক আছেন। আমরা বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেব।বিধানসভার বাইরেও মানুষের দাবিতে লড়াই চলবে।" সেই মন্তব্যেরই জবাব দিল তৃণমূল।