হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে তৈরি হল প্রবল উত্তেজনা। বাঁশ নিয়ে তাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ। সুজাতার দাবি, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি। বিজেপির বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছেন সুজাতা। তাঁর অভিযোগ, তৃণমূলের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বুথে এসেছিলেন তিনি। তখনই তাঁকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। ঘটনাস্থলে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।