বরানগরে শেষবেলার প্রচারে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি প্রার্থী পার্ণো মিত্রর প্রচারে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি। তাঁর গায়েও হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পার্ণো মিত্রর। ঘটনার জেরে স্থানীয় থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির তারকা প্রার্থী। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রকে হত্যা করা হল।