আসানসোল দক্ষিণ বিধানসভার জে কে নগরে তৃনমূলের বুথ ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, যাবতীয় বিধিনিষেধ মেনে তৈরি করা হয়েছিল বুথ অফিস। কিন্তু আচমকাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে দাবি করেন বুথ অফিস সরিয়ে নিতে হবে। তা থেকে শুরু হয় বচসা। এরপর মারধর করে বুথ অফিস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।