শুরু হল দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Project)। বিধানসভা নির্বাচনের রাজ্যের শাসকদলের অন্যতম প্রতিশ্রুতি ছিল দুয়ারে রেশন প্রকল্প(Duare Ration Project)।
আজ থেকে গোটা রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গেল সেই প্রকল্প(Duare Ration Project)। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ও হাড়োয়া ব্লকে পরীক্ষামূলকভাবে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প(Duare Ration Project) । প্রথম পর্যায়ে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত প্রকল্পটির চালু থাকবে । পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে প্রকল্পটির ভবিষ্যৎ ।
এদিন হিঙ্গলগঞ্জ ও হাড়োয়া এলাকায় এই প্রকল্পের কাজে নামেন শাসক দলের নেতা-কর্মীরা। প্রকল্পটি ঘিরে আগে থেকেই তৈরি হয়েছিল আগ্রহ । এদিন বাড়িতে বসেই রেশন সামগ্রী পাওয়ায় খুশি গ্রাহকরা ।
আরও পড়ুন: রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানো যাবে