বোমা, করোনার জোড়া ফলায় বিপর্যস্ত গাজার স্বাস্থ্য ব্যবস্থা

Updated : May 14, 2021 13:10
|
Editorji News Desk

একদিনে ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাত, অন্যদিকে করোনাভাইরাসের আক্রমণ। জোড়া ফলায় কার্যত বিপর্যস্ত গাজা ভূখণ্ডের স্বাস্থ্যব্যবস্থা। গত মাসে গাজার করোনা সংক্রমণ এবং মৃত্যুহারের রেকর্ড বৃদ্ধি ঘটেছিল। তার জেরে নতুন করে চিকিৎসকদের করোনা মোকাবিলায় নিয়োগ করা হয়েছিল। কিন্তু ইজরায়েল আকাশপথে বোমাবর্ষণ শুরু করার পরে বোমার আঘাতে আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়েছেন চিকিৎসকেরা। ফলে ব্যহত হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষে এখনও পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ২৭টি শিশু রয়েছে। গুরুতর আহত হয়েছেন ৫৩০ জন।

HamasIsraelGazaPalestine

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির