শুক্রবারই তৃণমূলে ফিরতে পারেন মুকুল রায়। আরও বেশ কিছু বিজেপি নেতারও তৃণমূলে যোগদানের জল্পনা রয়েছে৷ তার মধ্যেই এই নেতাদের তীব্র কটাক্ষ করলেন তথাগত রায়। প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্য উল্লেখ করে তথাগত টুইট করেছেন, 'তৃণমূল থেকে বিজেপি-তে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গিয়েছেন, তাঁদের সম্পর্কে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। মল-মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না। সবলই হয়। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্পর্কে এই উক্তি করা হয়েছিল।'