ভারত থেকে সরে আমিরশাহিতে হবে টি ২০ বিশ্বকাপ

Updated : Jun 26, 2021 08:34
|
Editorji News Desk

করোনা আবহে টি২০ বিশ্বকাপ ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে।আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। শেষ হবে ১৪ নভেম্বর।

আইপিএল-এর ঠিক পরেই টি২০ বিশ্বকাপ শুরু করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই। আইপিএল-এর বাকি অংশ যে আমিরশাহিতে হবে, তা এর মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আইপিএল ফাইনাল হওয়ার কথা ১৫ অক্টোবর। টি২০ বিশ্বকাপ সরানোর ব্যাপারে অবশ্য এখনও আইসিসি-কে সরাসরি কিছু জানায়নি ভারতীয় বোর্ড। আমিরশাহির পাশাপাশি ওমানে টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা হবে। প্রথম রাউন্ডের আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল সুপার ১২-র জন্য যোগ্যতা অর্জন করবে। এই আটটি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, ওমান, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি।

সুপার ১২-এ থাকবে ৩০টি ম্যাচ, যা শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর থেকে। ৬টি দলের দু’টি গ্রুপ তৈরি হবে। আমিরশাহির তিনটি মাঠে খেলা হবে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

T20 World CupT20UAEBCCI

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও