সারদা কর্তা (Chit fund) সুদীপ্ত সেনের জেল থেকে লেখা চিঠি খতিয়ে দেখবে PMO। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) আবেদনের প্রেক্ষিতে একথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
জেলে বসে সারদাকর্তার লেখা চিঠির বিষয়বস্তু খতিয়ে দেখার জন্য আগে সিবিআইকে (CBI) নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল কোর্ট। এবার তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) একই আর্জিতে সায় দিল প্রধানমন্ত্রীর দফতরও। PMO জানিয়েছে, সংশ্লিষ্ট দফতরকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
Kunal Ghosh: অভিষেক 'বাঘ', শুভেন্দু 'বাঘছাল পরা বিড়াল'; টুইট করলেন কুণাল
জেলবন্দি সারদা কর্তা তাঁর চিঠিতে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী সহ একঝাঁক রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ করেছিলেন। সেই চিঠি খতিয়ে দেখার দাবি তুলেছিলেন কুণাল।