রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। তারই মধ্যে শুরু হয়েছে ভ্যাকসিনের আকাল। কেন্দ্রের কাছে অবিলম্বে ভ্যাকসিন চেয়ে চিঠি পাঠাল রাজ্য। অন্যদিকে, শনিবার থেকে সল্টলেক আমরিতে বন্ধ থাকবে টিকাকরণ। রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার ৬০০-র গণ্ডি। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। কলকাতায় ফের দৈনিক সংক্রমণ হাজার ছুঁইছুঁই। একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ৬ জনের। উত্তর ২৪ পরগনাতেও আক্রান্তের সংখ্যা ৮৮৪। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৩৬ হাজার করোনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার ১০ শতাংশের বেশি।