রাজ্যে শুরু হয়েছে প্রবল অক্সিজেনের সঙ্কট৷ অক্সিজেনের অভাবে প্রতিদিন মারা যাচ্ছেন একের পর এক রোগী৷ এই অবস্থায় অক্সিজেনের অপচয় ঠেকাতে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্যদফতর। তাতে বলা হয়েছে, ৯২-৯৬ % অক্সিজেন স্যাচুরেশন রাখতে হবে রোগীর। ৯৬%-এর বেশি স্যাচুরেশনের প্রয়োজন নেই। ৯৬% স্যাচুরেশনেই রোগী সুস্থ থাকবেন। হাসপাতালে অক্সিজেন মজুত-সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট করতে হবে। এর
দায়িত্ব থাকবেন একজন সহকারী সুপার। অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্বও নির্দিষ্ট করতে হবে। এই দায়িত্বে থাকবেন একজন নার্স।