শোভনের চিকিৎসা হচ্ছে না, দাবি বৈশাখীর; হাসপাতাল ও জেল কর্তৃপক্ষকে চিঠি

Updated : May 22, 2021 19:08
|
Editorji News Desk

এসএসকেএম হাসপাতালে শোভন চট্টোপাধ্যায়ের পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না বলে দাবি করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ব্যক্তিগত ‘রিস্ক বন্ড’ দিয়ে বাড়ি ফেরার আবেদন জানালেন শোভন চট্টোপাধ্যায়। নিজের আইনজীবীর মারফত শনিবার হাসপাতাল এবং জেল কর্তৃপক্ষের কাছে মোট পাঁচটি চিঠি পাঠিয়েছেন শোভন।

শনিবার সকাল ১১.২২ থেকে বিকেল পর্যন্ত হাসপাতাল এবং জেল কর্তৃপক্ষকে মোট পাঁচটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শোভনের আইনজীবী প্রতিমপ্রিয় দাশগুপ্ত। এর মধ্যে তিনটি চিঠি দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালের সুপারকে। বাকি দু’টি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হাসপাতালে কিছু ওষুধ দেওয়া ছাড়া বিশেষ কোনও চিকিৎসা হচ্ছে না শোভনের। এর থেকে বাড়িতে তাঁর ভাল চিকিৎসা হবে বলে দাবি বৈশাখীর।

sovon chatterjeebaisakhi banerjee

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর