কোভিডে আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। সোমবার গভীর রাতে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অল্প শ্বাসকষ্ট থাকায় প্রয়োজনে মিনিটে ১ থেকে ২ লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। ভোররাত পর্যন্ত মায়ের অসুস্থতার জন্য ওই বেসরকারি হাসপাতালেই ছিলেন সৌরভ।
গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন নিরূপা। সোমবার জ্বর এবং অল্প শ্বাসকষ্ট বোধ করায় কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই কোভিড পরীক্ষা করানো হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসে