বিজেপিতে 'বেসুরো' রাজীবকে তীব্র কটাক্ষ করলেন সৌমিত্র

Updated : Jun 09, 2021 08:19
|
Editorji News Desk

দলের অন্দরে 'বেসুরো' রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পর পর দু'টি টুইট করেন তিনি।

প্রথম টুইটে সৌমিত্র লিখেছেন, ‘৪২হাজার ভোটে হারার পর এত কিছু মনে পড়ল? বিজেপির ৪২ জনের বেশি কর্মী মারা গিয়েছেন,তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা। মোদী সরকার করোনার জন্য বিনামূল্যে প্রতিষেধক,অক্সিজেন-সহ সব রকম সাহায্য করছে। আর ইয়াস ঘূর্ণিঝড়ের জন্য মোদীজি নিজে এসেছেন। ৪০০কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যেকে।’

দ্বিতীয় টুইটে রাজীবের উদ্দেশে সৌমিত্র লিখেছেন, ‘আরও যা যা ক্ষতি হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। আমরা বিরোধী দল, আমরা সরকারের গঠনমূলক কাজে সাহায্য করব। ভুল হলে পথে নামব। আপনি নীরব না থেকে বিজেপি কর্মীদের পাশে থাকলে ভাল হয়। না হলে গাড়ির পিছনে যে ছবিটা আছে, সেটা আবার সামনের সিটে নিয়ে আসুন।’

উল্লেখ্য, তৃণমূল ত্যাগের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বিধানসভা ছেড়েছিলেন রাজীব।

BJPsoumitra khan

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর