Soumitra Khan : 'বয়স হয়েছে', যুব মোর্চার দায়িত্ব ছাড়তে চান সৌমিত্র

Updated : Jul 11, 2021 17:22
|
Editorji News Desk

বয়স পেরিয়ে গেলে এমনিতেই যুব মোর্চার পদ ছেড়ে দিতে হয়, এটা নতুন কিছু নয়। দলের তরফে রাজ্য যুব মোর্চার সভাপতির পদ থেকে তাঁকে সরানোর জল্পনার মাঝেই এই মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার বিষ্ণুপুর শহরের একটি বেসরকারী লজে দলের সাংগঠনিক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাম্প্রতিক দ্বৈরথ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, তাঁর কোনও রাগ নেই। 

সৌমিত্রকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের 'এক গাছের ছাল অন্য গাছে লাগানো' প্রসঙ্গে সৌমিত্র খাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুধ জলে মিশে গেলে জলকে আলাদা করা যায় না।

রবিবার রাজ্য যুব মোর্চার সভাপতি ও স্থানীয় সাংসদ সৌমিত্র খাঁ শহরে পৌঁছানোর আগে থেকেই অসংখ্য কর্মী সমর্থক স্টেশন চত্বরে ভীড় করেন। সেখান থেকে বাইক মিছিল করে তাঁরা সভাস্থলে হাজির হন। এদিনের সভায় সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থী সহ ঐ এলাকার বিজেপির পাঁচ বিধায়ক সহ অন্যান্যরা।

soumitra khan

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর