খড়দহ আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হবেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেমবার সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এডিটরজিকে শোভনদেব বলেন, "আমি দলের সৈনিক। দল ভবানীপুরে দায়িত্ব দিয়েছিল।পালন করেছি। এখন খড়দহে লড়ার নির্দেশ দিয়েছে। তাও পালন করব। মমতা আমাকে জানিয়েছে খড়দহে লড়ার জন্য সব রকম প্রস্তুতি নিতে।" উল্লেখ্য, ভবানীপুরে বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে জয়ী হন শোভনদেব। অন্যদিকে রাজ্যে বিপুল জয় পেলেও নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী তাঁকে ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে। শোভনদেবের পদত্যাগের পর মমতা ভবানীপুরের উপনির্বাচনে লড়বেন। অন্যদিকে জয়ী প্রার্থীর মৃত্যুতে খড়দহ বিধানসভাতেও হবে উপনির্বাচন। সেখানে লড়বেন শোভনদেব। অমিত মিত্রকে বিধান পরিষদে জিতিয়ে আনা হতে পারে।