দেড় দশক আগে রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল সিঙ্গুর। জমি আন্দোলনে ভর করে পালাবদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার নির্বাচনে সম্মুখ সমরে নেমেছেন জমি আন্দোলনের দুই প্রধান সেনাপতি৷ বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবার দল বদল করে বিজেপির প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বেচারাম মান্না। ময়দানে আছেন সিপিএমের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যও। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ১০ হাজারেরও বেশি ভোটে লিড নিয়েছিল বিজেপি।