বিজেপি তৃণমূলের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার ১ নম্বর ব্লকের পানিগ্রাম এলাকা। অভিযোগ বুধবার রাতে বিজেপি কর্মীদের বাড়ি আক্রমণ করেন তৃণমূল সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিজেপি কর্মীরা এলাকায় জমায়েত করলে ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল কর্মী সমর্থকরা। এরপরই দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। আহত হয়েছেন কোচবিহার জেলার তৃণমূল মহিলা সভানেত্রী সুস্মিতা দেবশর্মাও।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করা হয়েছে।