Shatrughan Sinha:তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চেই যোগ দিতে পারেন শত্রুঘ্ন সিনহা, জোরালো হচ্ছে সম্ভাবনা

Updated : Jul 12, 2021 14:17
|
Editorji News Desk

এবার ২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবসে থাকতে পারে বড় চমক। তৃণমূল যোগ দিতে পারেন জনপ্রিয় অভিনেতা  বর্ষীয়ান কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। দিন কয়েক আগেই মোদীর সমর্থনে শত্রুঘ্ন সিনহার একটি টুইট ঘিরে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয় রাজনীতিতে।

তবে এখন সেই সম্ভাবনার থেকে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে। পিটিআই সূত্রের খবর ,তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি উড়িয়ে দেননি প্রবীন রাজনীতিক। তিনি বলেছেন রাজনীতিতে সব সম্ভাবনাই থাকে।

  তৃণমূলের তরফে এনিয়ে কোনও ঘোষণা এখনও শোনা যায়নি।কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ ও মন্ত্রী যশবন্ত সিনহা, সেইপথ ধরেই এবার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে বিহারী বাবুর।

 

রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারকে শুভেচ্ছা জানিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। ব্রিগেডে তৃণমূলের সমাবেশেও দেখা গেছে বলিউড অভিনেতাকে। সূত্রের খবর, ২১ জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশেই তৃণমূলের পতাকা তুলে নিতে পারেন শত্রঘ্ন।

Shatrughan SinhaTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর