উৎসবের মরশুমেই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ, এমনটা আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞই। এরই মধ্যে একটু একটু করে বাংলা তৈরি হচ্ছে দেবী আরাধনায়। দুর্গা পুজোর খুঁটি পুজো করে ফেলল কলকাতার অন্যতম নামী ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার।
এবার তাঁদের পুজো ৮৭ বছরে পা দিল। করোনা আবহে পকেটে টান সকলেরই। সে কথা অস্বীকার না করেই উদ্যোক্তারা জানালেন পুজো হবে। তবে কতোটা জাঁকজমক হবে, দরশনার্থীদের ভিড়ই বা কেমন হবে, তার উত্তর দেবে সময়।
হেঁটে মায়ের মুখ দর্শন না হলে নেটে হবে, তবে পুজো হবে ঠিকই, এ কথা জানালেন উদ্যোক্তারা।