রাজারহাট-গোপালপুরে আসনে এবার দুই হেভিওয়েটের টক্কর৷ একদিকে বিজেপির শমীক ভট্টাচার্য,অন্যদিকে তৃণমূলের তারকা প্রার্থী অদিতি মুন্সি। গত লোকসভা নির্বাচনে এই আসনে ৭০,৮২৮ ভোট পেয়ে তৃণমূলকে পিছনে ফেলেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ৭০,০৮৫ ভোট। সিপিএম পেয়েছিল ২২,২১২ ভোট। এবার অবশ্য অন্য লড়াই। অদিতির ভরসা এলাকায় তৃণমূলের শক্ত সংগঠন। আর শমীকের ভরসা গেরুয়া হাওয়া। প্রচারে, প্রভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে সংযুক্ত মোর্চা।