কেন ভরাডুবি, খোলা মনে খতিয়ে দেখুক নেতৃত্ব, মত রূপার

Updated : May 15, 2021 11:09
|
Editorji News Desk

বাংলায় বিজেপির নির্বাচনী বিপর্যয় কেন হল তা নিয়ে দলীয় নেতৃত্বকে ভাবনাচিন্তা করতে হবে। বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। গত তিন বছর রাজ্য বিজেপিতে গুরুত্বপূর্ণ কোনও পদে নেই তিনি। রূপার মতে, বাংলার মানুষের একটা বিরাট অংশের সমর্থন গেরুয়া শিবির পেয়েছে। কিন্তু বহু আসনে সামান্য ব্যবধানে তৃণমূল জিতে যাওয়ায় আসনের ফারাক বেড়ে গিয়েছে। রাজ্যের শিক্ষিত, সচেতন মানুষজনদের আরও বেশি করে রাজনীতিতে আসা প্রয়োজন বলে মত রূপার। তারকা প্রার্থীদের যেভাবে কটূক্তি করা হয়েছে, তার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। উল্লেখ্য,বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বাবুল সুপ্রিয় বলেছিলেন, বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করলেন। রূপা অবশ্য তেমন কিছু বলেননি।

BJPRupa gangulyTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর