রেড রোডে মিনিবাস দুর্ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করল পুলিস। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন গার্ডেনরিচের বাসিন্দা সৈয়দ ইবরার হোসেন। শনিবার রাত ১১টা নাগাদ কামারহাটি এলাকা থেকে ওই মিনিবাস চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগে মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনা ঘটে। মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। আহত হন বাসের ১৯ জন যাত্রী।