বাড়িতে বসেই নমুনা পরীক্ষার ছাড়পত্র দিল আইসিএমআর।বাড়িতে থেকে কীভাবে নমুনা পরীক্ষা করা যাবে তার বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। বাড়িতে বসে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের এই কিট বানিয়েছে পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড। এই কিটের নাম কোভিসেল্ফ প্যাথোকেচ কোভিড ১৯ ওটিসি অ্যান্টিজেন এলএফ ডিভাইস। নাক থেকে নমুনা সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে আইসিএমআর। কোভিড টেস্টের কিটে থাকবে একটি টেস্ট ডিভাইস, বাফার, ভাইরাল এক্সট্র্যাকশন টিউব, স্টেরাইল টিউব। স্ট্রিপ লাইন এবং কন্ট্রোল লাইন দেখে বোঝা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি আক্রান্ত কি না। আইসিএমআর জানিয়েছে, এই পদ্ধতি ব্যবহার করার আগে অবশ্যই কোভিসেল্ফ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে ওই অ্যাপে।