প্রথম দফার নির্বাচনের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র রামনগর। এখানে তৃণমূল-বিজেপির দ্বিমুখী লড়াই। তৃণমূলের সংগঠন শক্তপোক্ত। কিন্তু সরকারবিরোধী হাওয়া রয়েছে। ফলে তৃণমূল প্রার্থী অখিল গিরি কিছুটা ব্যাকফুটে। মনে রাখা দরকার, অখিল গিরি তৃণমূলের জন্মলগ্ন থেকে অধিকারীদের বিরোধিতা করে আসছেন। নন্দীগ্রামেও মমতার অন্যতম ভরসা তিনি। বিজেপি হাওয়াতেও নিজের দুর্গ রক্ষায় মরিয়া অখিল শিবির। তবে তাঁর ছেলে সুপ্রকাশ গিরি এবার টিকিট না পাওয়ায় একটু সুর কেটেছে বলে জল্পনা।