তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক সেলের দায়িত্বে এলেন পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ। শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হলেন দোলা সেন। অন্য রাজ্যেও সংগঠন বাড়ানোর ভাবনা রয়েছে দলের।ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
ফেসবুক নিয়ে মদন মিত্রকে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে মদন বলেন, "উনি আমাকে বলেছেন, তোমায় সবাই ভালবাসে। তুমি তোমার ফেসবুকগুলো আরও সাজিয়ে-গুছিয়ে সুন্দর ভাবে করবে। যাতে আমাদের সুবিধা হয়।’’ মদনের আরও মন্তব্য, "সবাই আমরা এককাট্টা। সুন্দর কমিটি হয়েছে। বেস্ট টিম ইন দ্য হিস্ট্রি অব ইন্ডিয়ান ডেমোক্র্যাসি।’’