UPSC: ইউপিএসসি পরীক্ষার প্রশ্নে ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’, তীব্র নিন্দা বাম-তৃণমূলের

Updated : Aug 10, 2021 08:22
|
Editorji News Desk

সর্বভারতীয় চাকরির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে জোর বিতর্ক। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)– এর লিখিত পরীক্ষায় ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’ প্রসঙ্গে রিপোর্ট লিখতে বলা হয়। প্রশ্নের জন্য নির্ধারিত ১০ নম্বর। তারপরেই রাজনীতির নানা মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে, সর্বভারতীয় পরীক্ষায় রাজনীতির রং লাগাতে চাইছে কেন্দ্র। 

ওই পরীক্ষায় ‘‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, এই শিরোনামেও একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। দিল্লিতে অক্সিজেন সরবরাহের সমস্যা নিয়েও বলা হয়েছে লিখতে।  বিতর্ক নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘‘এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ধরনের বিষয়ে রাজনীতি টেনে এনে পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে দিচ্ছে বিজেপি।’’ পাল্টা তোপ দেগে বিজেপি-র রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘ রাজনীতিকরণ তো তৃণমূল করেছে। সিঙ্গুরকে সিলেবাসে ঢুকিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মনীষীদের সঙ্গে তুলনা করেছে।’’

এই ঘটনার নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেছেন, ‘‘এরকম ঘটনা ভারতের ইতিহাসে নজিরবিহীন। এ ভাবে কোনও রাজনীতির প্রশ্ন রাখা যায় না।’’

UPSC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর