কোনও নির্দিষ্ট সময় নয়। যখন ইচ্ছে হবে তখনই কাজ করতে পারবেন কর্মীরা। ইচ্ছে হলে কাজ থেকে উঠেও পড়তে পারেন। করোনা পরিস্থিতির মধ্যে কর্মীদের স্বার্থে এমনই নজরকাড়া স্ট্র্যাটেজি নিয়ে এল অ্যাকাউন্টেন্সি ফার্ম পিডব্লিউসি। এই মুহূর্তে বাড়ি থেকেই কাজ করছে তাদের ২২ হাজার কর্মী। আর কর্মীরা যাতে আনন্দের সঙ্গে কাজ করতে পারেন তাই তাঁদের কাজের সময়ও কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে শুক্রবার মধ্যাহ্নভোজের আগেই কর্মীরা যাবতীয় কাজ শেষ করে ফেলবেন বলে অনুমান কর্তৃপক্ষের।