তৃতীয় দফার নির্বাচনের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হল বিভিন্ন জেলা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। কৈখালিতে রাজারহাট-গোপালপুর আসনের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের নির্বাচনী কার্যালয়ে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, ব্যানার পুড়িয়ে দিয়েছে তৃণমূল। লেক টাউনে এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের পারুইতে আবার উলট্-পুরাণ৷ এখানে তৃণমূলের অস্থায়ী কার্যালয় পোড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মুর্শিদাবাদের কান্দিতে এক কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে তৃণমূল গুলি চালিয়েছে বলে অভিযোগ সংযুক্ত মোর্চার।