পঞ্চম দফা নির্বাচনের সকাল থেকে শুরু বিক্ষিপ্ত হিংসা। রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের পোলিং এজেন্টের বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে। ভয়ে বুথে যেতে চাইছেন না তৃণমূলের বুথ এজেন্ট নন্দ দুলাল দাস। ঘটনাটি ঘটেছে নিউটাউন তারুলিয়া সেকেন্ড লেনে। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি কেষ্টপুর চঞ্চল কুমারী স্কুলে এজেন্ট ছিলেন।
পাশাপাশি বর্ধমান উত্তরে সরাইটিকরে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরও তিন বিজেপি কর্মীও আক্রান্ত বলে অভিযোগ। জখম বিজেপি এজেন্টকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
সল্টলেক সুকান্তনগরে আক্রান্ত হয়েছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে।