হালিশহরের ১২ নম্বর স্কুলে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, বুথ দখল করে ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল। গেরুয়া শিবিরের কর্মীরা বাধা দিলে শুরু হয় মারধর। অন্যদিকে, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত গলসির মনোহর সুজাপুর গ্রাম। আতঙ্কিত ভোটারদের বুথে নিয়ে গেল পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের বাড়িতে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বাহিনী।