সকাল থেকে দফায় দফায় তৃণমূল বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম। লাভপুরের পূর্নগ্রামে বিজেপি-তৃনমূল সংঘর্ষ হয়েছে। দুপক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয়। বুথের সামনে জমায়েত করা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। অন্যদিকে,
নানুরের সাওতা গ্রামের কাছে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তৃনমূলের দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ।