দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগে এই বার্তাই দিলেন তিনি। বুধবারই আমেরিকায় পৌঁছবেন প্রধানমন্ত্রী।
করোনা আবহের মধ্যেই আমেরিকা সফরে রওনা হয়ে গেলেন প্রধানমন্ত্রী। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে গেলেন তিনি। ৫ দিনের সফরে একাধিক অতিগুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। তার মধ্যে সবচেয়ে জরুরি সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক।
PM Narendra Modi: আমলাদের সঙ্গে বৈঠকে কী নিয়ে 'বিরক্ত' হলেন প্রধানমন্ত্রী?
আমেরিকার উদ্দেশ্য রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক সম্পর্ক মজবুত করাই মূল উদ্দেশ্য তাঁর। মনে করা হচ্ছে,মোদী-বাইডেন আলোচনায় উঠে আসবে চিন এবং আফগানিস্তান প্রসঙ্গ।