Third Wave Covid in India: 'তৃতীয় ঢেউকে আবহাওয়ার পূর্বাভাসের মতো হালকা ভাববেন না', আর্জি কেন্দ্রের

Updated : Jul 14, 2021 11:30
|
Editorji News Desk

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বিগত কয়েকদিন ধরেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, দ্বিতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমতেই দেশবাসীর একাংশের গা-ছাড়া মনোভাব উদ্বেগ বাড়াচ্ছে সকলের। পর্যটনকেন্দ্রগুলোর বেশ কয়েকটিতেই পর্যটকদের ভিড় রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ফের সতর্কতার সুরে বলা হল, কোনওভাবেই কোভিডের তৃতীয় ঢেউয়ের পূর্বাভাসকে হাল্কা ভাবে নেবেন না। এটাকে আবহাওয়ার পূর্বাভাস মনে করবেন না।

এই প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়ালের মন্তব্য, 'লোকেরা তৃতীয় ঢেউকে আবহাওয়ার পূর্বাভাসের মতো করে ভাবছে। তৃতীয় ঢেউয়ের সতর্কতাকে আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত'।

উল্লেখ্য, জুলাই মাসের মোট সংক্রমণের ৭৩.৪ % হয়েছে কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায়। 

Covid 19third waveCorona

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার