দোল উৎসবের দিনে গঙ্গাবক্ষে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে উৎসব পালন করতে দেখা গিয়েছিল বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীকে। সোমবার তাঁদের হয়ে ক্ষমা চাইলেন গেরুয়া শিবিরের আর এক তারকা প্রার্থী পার্নো মিত্র। মনোনয়নপত্র জমা দিয়ে পার্নো বলেন, "আমি ওদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওরা রাজনীতির ময়দানে নতুন, তাই ভুল করে ফেলেছে। আমি ২০১৯ সাল থেকে বিজেপি করছি। এই বিষয়গুলো জানি।"