জঙ্গলমহলে নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস নেতা ছত্রধর মাহাতোকে তলব করল এনআইএ। শুক্রবার দুপুর ৩টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ছত্রধরকে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এর আগে ১৬, ১৮ এবং ২২ তারিখেও তলব করা হয়েছিল ছত্রধরকে। কিন্তু তিনি হাজিরা দেননি। কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা। হাইকোর্ট এনআইএ-কে নির্দেশ দিয়েছে ৩০শে এপ্রিল পর্যন্ত একদিন অন্তর ছত্রধরকে ডেকে পাঠানো যাবে। তদন্তে সাহায্য না করলে ছত্রধরকে গ্রেফতারও করা হতে পারে বলে জানা গিয়েছে। তার জন্য এনআইএ নিম্ন আদালতে আবেদন করতে পারবে।