নতুন বিতর্কে জড়াল শ্রীলঙ্কার ক্রিকেট। বোর্ডের চুক্তিতে সই করতে নারাজ শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটাররা। টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে-সহ একাধিক সিনিয়র ক্রিকেটার আপত্তি জানিয়েছেন। দীনেশ চান্ডিমল, অ্যাঞ্জেলো ম্যাথুজদের মতো তারকারাও সই করতে রাজি নন।
ক্রিকেটারদের আইনজীবীর তরফে জানানো হয়েছে, নতুন চুক্তিতে প্রায় ৪০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান না করতে পারলে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে বিপদে পড়তে পারে শ্রীলঙ্কা। ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলার কথা ২ দেশের। ম্যাথুজদের আইনজীবীর মতে, অন্য দেশের ক্রিকেটারদের থেকে প্রায় ১ তৃতীয়াংশ কম অর্থ দেওয়া হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের,যা অত্যন্ত অপমানজনক।