New Punjab CM: পাঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রী কে, জানিয়ে দিল কংগ্রেস

Updated : Sep 19, 2021 19:29
|
Editorji News Desk

পাঞ্জাবের (Punjab) নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)। রবিবার বিকেলে টুইটারে তাঁর নাম ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ক(Amrindar Singh) পদত্যাগের পরই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে মিলল উত্তর।

মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে শনিবার বিকেলেই বৈঠকে বসে কংগ্রেসের পরিষদীয় দল। সেখানে দলের ৮২ জনের মধ্যে ৮০ জন বিধায়কই উপস্থিত ছিলেন। শুধু ক্যাপ্টেন নিজে এবং তাঁর ঘনিষ্ঠ এক বিধায়ক হাজির হননি। কংগ্রেস পরিষদীয় দলের ওই বৈঠকেই নাকি সোনিয়া গান্ধীর উপর পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তুলে দেন দলের বিধায়করা।

গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হওয়ার জেরেই অম্বিকা সোনি (Ambika Soni) লড়াইয়ে সবার থেকে এগিয়ে ছিলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় অন্য বিকল্পের কথা ভাবতে হয় হাইকম্যান্ডকে। দৌড়ে এগিয়ে ছিলেন রাহুল গান্ধী ঘনিষ্ঠ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর। ভাবনাচিন্তা চলছিল নভজ্যোত সিং সিধুর (Sidhu) নাম নিয়েও। এছাড়াও শোনা যাচ্ছিল পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন বর্ষীয়ান নেতা প্রতাপ সিং বাজওয়া এবং রবনীত সিং বিট্টো। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত জল্পনার শেষে চরণজিৎকেই বেছে নিল দলীয় নেতৃত্ব।

 

Charanjit Singh Channi

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর