অসমে মুখ্যমন্ত্রী বদল বিজেপির, সর্বানন্দ সোনোয়ালের বদলে কুর্সিতে হিমন্ত বিশ্বশর্মা

Updated : May 09, 2021 14:59
|
Editorji News Desk

অসমে নবনির্বাচিত বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। রবিবার গুয়াহাটিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সমস্ত বিধায়করাই তা সমর্থন করেন। এর আগে হিমন্ড বিশ্বশর্মার নামে সম্মতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত বিশ্বশর্মা। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপির শক্ত সংগঠন তৈরির নেপথ্যে তাঁর অবদানই প্রধান বলে মনে করা হয়। সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রীসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

BJPAssamhimant biswasharma

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর