করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত৷ গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৫২৯ জনের৷ নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। করোনা জয় করে বাড়ি ফিরতে পেরেছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। মঙ্গলবার সকালের বুলেটিনে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮২ হাজার ২৪৮ জনের৷ মোট করোনা আক্রান্তের সংখ্যা আড়াই কোটির বেশি।