নারদে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি রাজ্যপালের, বাদ শুভেন্দু

Updated : May 08, 2021 10:15
|
Editorji News Desk

নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন চারজন বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশের অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই চারজন হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। প্রথম তিনজন এবারও তৃণমূলের টিকিটে জিতেছেন। শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। পরে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর৷ নারদ মামলায় অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে তৎকালীন তৃণমূল সাংসদ তথা বর্তমানে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। কিন্তু তাঁর নাম এই অনুমোদনের তালিকায় নেই। সিবিআই জানিয়েছে, ওই সময় যেহেতু শুভেন্দু সাংসদ ছিলেন, কাজেই তাঁর ক্ষেত্রে অনুমোদন দেবেন লোকসভার অধ্যক্ষ।

CBINaradanarada chargesheet

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর