বৃহস্পতিবার ফের শুনানি, আরও অন্তত একদিন জেল হেফাজতেই চার নেতা

Updated : May 19, 2021 17:49
|
Editorji News Desk

বুধবারের মতো শুনানি শেষ হল নারদ মামলার। এদিন কোনও সিদ্ধান্ত জানাননি বিচারক। বৃহস্পতিবার ফের শুনানি হবে। অর্থাৎ, আরও একদিন জেল হেফাজতেই থাকতে হবে চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে। এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা সওয়াল করেন সিবিআই-এর পক্ষে। অন্যপক্ষের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি৷ কেন মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে গিয়েছিলেন, তা জানতে চান বিচারপতি। অভিষেক জানান, গান্ধীর দেখানো পথে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সিবিআই দফতরে পাথর ছোড়া এবং আইনমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতির প্রসঙ্গ তোলেন বিচারপতি।

narada case hearingCBINarada

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর