নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন চার হেভিওয়েট নেতা। শুক্রবার প্রথমে আদালতে পৌঁছন ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। এরপর আসেন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল ১০টা ৪০ নাগাদ তাঁরা আদালতে হাজিরা দেন। সুব্রত মুখোপাধ্যায়ের গাড়িতে আসেন ফিরহাদ হাকিম। তারপরই আদালত চত্বরে আসে মদন মিত্রর গাড়ি। কিছুক্ষণের মধ্যেই আসেন শোভন ও বৈশাখী। মিনিট দশেক আদালতে ছিলেন চার হেভিওয়েট নেতা-মন্ত্রী। এই চার নেতার অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত।