হেভিওয়েট ৪ জন নেতা-মন্ত্রীর জামিন নিয়ে কলকাতা হাইকোর্টে শুক্রবার দুপুরে ফের শুনানি হবে। এই মামলায় রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ। সিবিআই প্রথমে দাবি করেছিল, বিচারক প্রভাবিত হয়েছেন। এই দাবির পক্ষে প্রমাণ দিতে বলেছে হাইকোর্ট। উল্লেখ্য, নারদ মামলায় অভিযুক্ত চারজন নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় আপাতত গৃহবন্দি অবস্থায় রয়েছেন।